নিউজ এডিটর
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি: ​জামালপুরের মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজাইকাটা বাঙ্গাল বাড়িতে চেয়ারম্যান পদপ্রার্থী জিএস নুরে রুনু তালুকদারের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি শেষ পর্যন্ত এক বিশাল জনসমাবেশে পরিণত হয়। ​মোকছেদুর রহমান চান হাজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রওশন আলম তালুকদার রনজু। ​উঠান বৈঠকে ৩নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জিএস নুরে রুনু তালুকদার আবেগঘন কণ্ঠে বলেন, “আমার হারাবার কিছু নেই। আমৃত্যু সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমার ৩৮ বছরের রাজনৈতিক জীবনে কেউ বলতে পারবেন না আমি কোনোদিন কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম। আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে সেবার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি বিনম্র অনুরোধ জানাচ্ছি।” বক্তব্যকালে তিনি তার মরহুম একমাত্র ছেলের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। ​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মহন মিয়া, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান মেম্বার, সম্মানিত সদস্য সাদা সরকার, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বকুল তালুকদার এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ। ​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক একরামুল হক, যুবনেতা শরিফুল ইসলাম জান মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য শহিদুল ইসলাম, যুবনেতা রোকন ইসলাম, মেলান্দহ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজু, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক জাকিউল ইসলাম তালুকদার উজ্জ্বল এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মান্তুসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১০

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১১

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১২

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৩

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১৪

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৫

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৬

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৭

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৮

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৯

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

২০

Design & Developed by BD IT HOST