মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ জুন ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহ প্রতিনিধিঃ

মেলান্দহ উপজেলার মামুদপুর ইউনিয়নের অটোচালক নায়েব আলী হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মেলান্দহ উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী।এর আগে হত্যাকারীদের শাস্তির দাবিতে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে মানববন্ধনে অংশ নেন মাহমুদপুর ইউনিয়নের সাধারন জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ স্হানীয় অটোরিকশা চালকরাসহ ও নিহত নায়েব আলীর স্বজনরা।

​এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদার, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অটোচালক নায়েব আলীকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। বক্তারা অনতিবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি বা ফাঁসির দাবি জানান।
​উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদার তার বক্তব্যে বলেন, “খুনিদের দ্রুত বিচারের মুখোমুখি করে ফাঁসি কার্যকর করতে হবে। কোনো অপরাধীকে কেউ আশ্রয় বা প্রশ্রয় দেওয়ার চেষ্টা করলে মাহমুদপুরবাসী তা কোনোভাবেই বরদাশত করবে না।” তিনি নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি আমার নেতা মেলান্দহ – মাদারগন্জবাসীর আস্হার স্হান মাননীয় এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ভাইকে এই বিষয়ে অবগত করবো ইনশাআল্লাহ সেই সাথে আমার অবস্থান থেকে ভুক্তভোগী পরিবারকে সব ধরনের মানবিক সহযোগিতা করবো।
​মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামিদের পাশাপাশি এখনো যারা ধরাছোঁয়ার বাইরে আছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা এ ধরনের জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
​নিহত নায়েব আলীর পরিবারের সদস্যরাসহ এলাকার সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১০

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১১

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১২

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৩

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৪

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৫

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৭

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

১৮

রাজবাড়ীতে র‍্যাব-১০ এর পৃথক অভিযান: সাব-মেশিনগান ও পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেফতার

১৯

উৎসবমুখর পরিবেশে দাওকান্দিতে অরবিট শিক্ষা পরিবারের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST