মোল্লাহাটে ৩'টি বিদ্যালয়কে মডেল রূপান্তর এবং শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
২৭ নভেম্বর ২০২৪, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে ৩’টি বিদ্যালয়কে মডেল রূপান্তর এবং শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা উপকরণ, বিজ্ঞান বক্স, গনিত অলিম্পিয়াডের সরঞ্জাম ও খেলাধুলার সামগ্রী বিতরণ এবং তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল বিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে গৃহীত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাচ, গান ও কুচকাওয়াচের ম‌ধ্যে দি‌য়ে জাঁকজমকপূর্ণ এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। যে ৩’টি শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল বিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে গৃহীত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে তা হলো, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম, সাইদুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আকতার।

উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী,  সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ ও উপজেলা বিএনপির সদস্য মোঃ হারুন আল রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রাথমিক, প্রধান শিক্ষক উম্মে হামিমা, সকল দপ্তর প্রধান, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

নাহিদসহ জামায়াত জোটে মন্ত্রিত্বের আশ্বাস পেলেন যারা

দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ, ৬ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহে সরকারি নির্বাচনী প্রচার শেষ হলো ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানে

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান

ঘাটাইলে ধানের শীষের আখেরি গণমিছিল অনুষ্ঠিত

১০

গোয়াইনঘাট সীমান্তে ‘লাইনম্যান’ সিন্ডিকেটের দাপটে নির্বিকার প্রশাসন

১১

পত্নীতলায় বিএনপি’র নির্বাচনী প্রচার মিছিল

১২

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

১৩

রাজশাহী-৫ আসনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল, মসজিদ নিয়ে মিথ্যাচার – দুর্গাপুরে নিন্দার ঝড়

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার

১৫

শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

১৭

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১৮

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

১৯

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST