রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ জুন ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি,বাগমারা,রাজশাহীঃ

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে র‍্যাব-৫ এর বিশেষ অভিযানে ২০৩ বোতল অ্যালকোহল জাতীয় মাদক, ২টি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি বিশেষ অভিযান দল মির্জাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। প্রায় ১৫ থেকে ২০ সদস্যের র‍্যাব দল অভিযানে অংশ নেয়। এ সময় স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসীও তথ্য দিয়ে র‍্যাবকে সহযোগিতা করেন। অভিযানে আকাশ (২৮-৩০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পরে তার কাছ থেকে ২০৩ বোতল অ্যালকোহল জাতীয় মাদক উদ্ধার করা হয়।

একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সন্দেহভাজন ২টি মোটর সাইকেল জব্দ করা হয় পরে অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

র‍্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST