admin
২ অক্টোবর ২০২৪, ৩:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীনগরে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের ভিডিও ভাইরাল হওয়া সেই শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের ভিডিও ভাইরাল হওয়া সেই কুলাঙ্গার শিক্ষক সাদেকুল ইসলাম পিটুকে অপসারন ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে নিরাপদ সমাজ চাই (নিসচা)র ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিরাপদ সমাজ চাই (নিসচা)র ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে রাণীনগর-আবাদপুকুর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিসচার উপজেলা কমিটির আহ্বায়ক মেজবাউল হক লিটন সভাপতিত্ব করেন। এতে কমিটির যুগ্ন আহ্বায়ক মোস্তাক হোসেন,পাভেল রহমান,সদস্য জিল্লুর রহমান,সচেতন সমাজের পক্ষে রকি আহম্মেদ,মোস্তফা হোসেন,এমদাদ ইসলাম,প্রভাষক জাকির হোসেনসহ এলাকার লোকজন মানববন্ধনে অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধন শেষে সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম পিটুকে অপসারনসহ তার বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি দেয়া হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন,শিক্ষক পিটুর অনৈতিক ভিডিও ছড়িয়ে পরার পর থেকে ইজ্জত সম্ভ্রম হারানোর ভয়ে শংকিত হয়ে পরেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাই বিদ্যালয়ের ছাত্রীদের নিরাপদ পরিবেশে ফিরে দিতে শিক্ষক পিটুকে অপসারন ও বিচারের দাবি জানান। বক্তারা আরো বলেন,আগামী ৭দিনের মধ্যে অপসারন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে বিদ্যালয়ের ছাত্রীদের বৃহত্তর স্বার্থে আরো কঠিন সিন্ধান্ত নেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়। এর আগে গত এক মাস আগে ওই শিক্ষককে অপসারন পূর্বক বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। উল্লেখ্য,গত ২০২১সালের মে মাসে একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগারীক) সাদেকুল ইসলাম পিটুর অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। এঘটনায় ওই শিক্ষকের অপসারন ও বিচার দাবিতে অভিভাবকরা ফুসে ওঠেন। নতুন করে শিক্ষক পিটুকে অপসারন ও বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দেয়া হয়। শিক্ষক সাদেকুল ইসলাম পিটু বলেন,অনৈতিক কর্মকান্ডের ভিডিওটিতে কে বা কাহারা আমার ছবি আর ওই ছাত্রীর ছবি ব্যবহার করে ফেক আইডির মাধ্যমে প্রচার করেছিল। তার পরেও এঘটনায় ২০২১ সালেই তদন্তে কোন প্রমান পায়নি। এর পরেও আমাকে হয়রানী করতেই একের পর এক এসব মানববন্ধন বা অভিযোগ করা হচ্ছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, একটি স্মারক লিপি পেয়েছি। এছাড়া আগের দায়েরকৃত অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST