নিউজ এডিটর
৩১ অগাস্ট ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের লাহিড়ী এলাকায় স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে ছেলের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাহিড়ী এলাকার বিপ্লব সাহা বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি তার স্ত্রী দীপ্তি রানী, শ্বশুর ভবেশ দেবনাথ, শ্যালক আনন্দ দেবনাথ ও নীতা দেবনাথসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে বিপ্লব সাহা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে গত ২৯ আগস্ট ২০২৬ দুপুরে কয়েকজন লোকজনসহ তার বাড়িতে এসে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। অভিযোগপত্র অনুযায়ী, লুট হওয়া সম্পদের মধ্যে রয়েছে নগদ ২ লাখ টাকা এবং প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার। অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনা তারা প্রত্যক্ষ করেছেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় তিনি বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, লুট হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন অভিযোগকারী। এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল আহমেদ বলেন এমন একটি দায়ের করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST