লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৩ জুন ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

স্টাফ রিপোর্টার : নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায় হামলার চেষ্টা চালায়। এসময় সাংবাদিকদের মৃত্যুর জন্য প্রস্তুত ঘোষণা ও কঠিন ভূমিকা এবং পুলিশের বাধার কারণে মানববন্ধনে হামলার চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (২ জুন) বিকাল ৪ টার লোহাগড়া উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নওয়াপাড়া, ফুলতলা ও নড়াইল থেকে আগত এবং লোহাগড়াসহ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের লোকজন একত্রিত হয়ে ২ শতাধিক লোকের উপস্থিতিতে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে যশোর-কালনা মহাসড়কে নিন্দা ও প্রতিবাদে ফেটে পড়ে।

দৈনিক আই বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ও সন্ত্রাসী উপজেলার আলোচিত দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনসহ হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবি জানানো হয়।

এ মানববন্ধন চলাকালে পুলিশের সামনেই হামলার চেষ্টা করে মহড়া দেয় দিঘলিয়ার সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন সহ তার বাহিনী।

সাংবাদিকদের সাহসী পদক্ষেপ আর মৃত্যুর জন্য প্রস্তুত ঘোষণা দেওয়া এবং পুলিশের বাধার কারণে সফল হতে পারেনি বোরহান ও তার সন্ত্রাসী বাহিনী।

পরে মানববন্ধনের উপর হামলার পরিকল্পনা ও সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা গ্রহনে পদক্ষেপ নেওয়ার দাবীতে লোহাগড়া থানায় সাময়িক অবস্থান কর্মসূচী, বিএমএসএস’র চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সাথে ওসি তদন্তের সন্তোষজনক আশ্বাসের প্রেক্ষিত মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ থানা প্রাঙ্গন ত্যাগ করেন।

এ সময় হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন, খন্দকার আছিফুর রহমান (বিএমএসএস চেয়ারম্যান), ভাইস চেয়ারম্যান সাথী তালুকদার, মহাসচিব সুমন সরদার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মীর দিনার হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক- লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমান, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিল্টন শেখ, উপ-আইসিটি সম্পাদক রবিউল ইসলাম, সহ-সম্পাদক রহিমা খানম সুমী, রানা আহমেদ সহ প্রমূখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরো বক্তব্য রাখেন- খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম আকাশ, কৃষি ও সমবায় সম্পাদক নূর নবী সামদানী, উপ-দপ্তর সম্পাদক রাসেল হুসাইন, যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কামাল হোসেন, হান্নান, শেখ, তামিম হোসেন, ওয়াজেদ আলী, জাফর শিকদার, বিডি খবরের বার্তা সম্পাদক আবুল কাশেম, লোহাগড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মনির খান, লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নয়ন শেখ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার ছদরুজ্জামান সহ শতাধিক সাংবাদিক উপস্থিত হয়ে প্রতিবাদে ফেটে পড়ে।

সাংবাদিক হত্যাচেষ্টার মামলা গ্রহণ ও তাদের গ্রেফতার না হলে সারাদেশে মানববন্ধন এবং কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST