লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: মো গোলাম কিবরিয়া:
নড়াইলের লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ মো. মনিরুল খাঁ ওরফে মনির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লোহাগড়া থানাধীন কোটাকল ইউনিয়নের তেলকাড়া সুইচ গেটের উত্তর পাশে জনৈক আসাদ মোল্যার বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
আটক মনিরুল খাঁ ওরফে মনির লোহাগড়া উপজেলার দোয়া মল্লিকপুর (পশ্চিমপাড়া) গ্রামের মো. আজিজুর খাঁর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মনিরুল খাঁকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST