শেখ হাসিনা সরকারের গণহত্যা, আয়নাঘর ও ধর্ষণের ক্ষমা নেই - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৯ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা সরকারের গণহত্যা, আয়নাঘর ও ধর্ষণের ক্ষমা নেই

পাবনা থেকে তালহা জুবায়ের এর প্রতিবেদনে:-

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকারের গণহত্যা, আয়নাঘরে গুম ও সংঘবদ্ধ ধর্ষণের কোনো ক্ষমা নাই। আইনের মাধ্যমে তাদের বিচার হবে। তারা যেভাবে আইন হাতে তুলে নিয়েছিলেন সেভাবে আমরা নেবো না।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পাবনা অ্যডওয়ার্ড কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান শিক্ষা সংস্কার কমিশনকে ঢেলে সাজাতে হবে। এ কমিশনে যারা আস্তিক নন তাদের জাতির ঘাড় থেকে দূরে ছুঁড়ে ফেলতে হবে। আগস্ট বিপ্লবের চেতনাধারী ও আস্তিকদের সেখানে বসাতে হবে।
তিনি বলেন, গত ১৫ বছরে আমাদের ওপর যে পরিমাণ জুলুম করা হয়েছে আর কারো ওপর করা হয়নি। আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে। আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। আমাদের শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। এ যে জুলুম করা হয়েছে আমরা বলেছি তার প্রতিশোধ নেব না। তবে হাজার হাজার মানুষকে গুলি করে যে হত্যা করা হয়েছে তার বিচার অবশ্যই হতে হবে।

জামায়াতের আমির বলেন, অনেক অসামঞ্জস্য দেখতে পাচ্ছি। এ দেশের ৯০ ভাগ মানুষ আস্তিক। অথচ শিক্ষা কমিশনে আস্তিকদের প্রতিনিধিত্ব নেই। তিনি প্রশ্ন করেন যারা এ দেশের সংখ্যাঘরিষ্ট মানুষের চেতনাই বুঝতে পারে না তাদের কেন বসতে দেওয়া হয়েছে?

তিনি বলেন, নাস্তিকদের এখান থেকে বের করে দেওয়া হোক। তাদের জন্য মানানসই জায়গায় তারা ফিরে যাক। এ জাতির ঘাড়ে তাদের বসতে দেওয়া যাবে না। আস্তিক এবং আগস্ট বিপ্লবের চেতনা যারা ধারণ করে তাদেরকে এখানে বসাতে হবে।
জামায়াত আমির বলেন, সাংবাদিকরা প্রশ্ন করেন আমদের দলের শহীদের সংখ্যা কত? কিন্তু আমরা তাদের বলেছি আমরা সংখ্যা বলবো না। কারণ শহীদরা কারো দলের হতে পারে না। তারা জাতির সম্পদ, তারা জাতির বীর।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, শহীদ জাহিদুল ইসলামের বাবা দুলাল উদ্দিন মাস্টার, শহীদ মাহবুব হাসান নিলয়ের বাবা আবুল কালাম, সমন্বয়ক রাসেল মাহমুদ, বরকতুল্লাহ ফাহাদ প্রমুখ।

এর আগে বেলা ১১টার দিকে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর পাবনার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এরপর দুপুরে দারুল আমান ট্রাস্টে এতিমদের সঙ্গে দুপুরের খাবার খান এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১০

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১১

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১২

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৩

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১৪

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৫

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৬

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৭

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৮

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

২০

Design & Developed by BD IT HOST