সড়ক দূর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত খাটিয়া নিয়ে লাশের অপেক্ষায় স্বজন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ জানুয়ারী ২০২৫, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক দূর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত খাটিয়া নিয়ে লাশের অপেক্ষায় স্বজন

 

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত গ্রামের একই পরিবারের চারজন ঢাকার সাভারে সড়ক দূর্ঘটনায় নিহত।

জানা যায়, নিহত ফারুক হোসেন সিদ্দীকির(৪৬) বড় ছেলে ফুয়াদ সিদ্দীকি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলো।হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্ত্রী মহসিনা সিদ্দীকা (৩৬) ছেলে ফুয়াদ সিদ্দীকি (১৪) ও স্ত্রীর বড়বোন সিমা (৪০)কে সাথে নিয়ে গতকাল রাতে এ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের সাভার উপজেলার ফুলবাড়ীয়া পুলিশ টাউনের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে অগ্নিদগ্ধ হয়ে সকলেই মারা যান।

নিহত ফারুখ হোসেন সিদ্দিকীর ছোটভাই মামুন সিদ্দিকী বলেন, তারা তিন ভই একবোন। বোন সবার বড়। ইতালি প্রবাসি। বড়ভাই ফারুখ সিদ্দিকী ভবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বড় ছেলে ফুয়াদ সিদ্দিকী স্থানীয় ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ঢাকায় ডাক্তার দেখানোর জন্য গত রাত ১১ টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা থেকে ছেলে ফুয়াদ সিদ্দিকী ও তার বোনকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে রওনা দেন ঢাকার উদ্দেশ্য। ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অ্যাম্বুলেন্সে ওঠেন ফারুখ সিদ্দিকী।

এসময় মামুন সিদ্দিকী জানান, রাতে তার কাছে ফোন করে সবাইকে দোয়া করতে বলেন। এরপর আর কোন কথা হয়নি।
ফারুখ সিদ্দিকীর সহকর্মী মো,রুবেল মিঞা বলেন, প্রধান শিক্ষক খুব নীতিবান ছিলেন। একজন নীতিবান মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন শিক্ষক আর হবেনা। আমাদের সবসময় আগলে রাখতেন।
নিহত ফারুখ সিদ্দিকীর আরেক সহকর্মী তার চাচাতো বোন সোমা সিদ্দিকীকা বলেন, স্যারের ছোট ছেলে ফাহিম সিদ্দিকী (১১) হোস্টেলে থেকে মাদ্রাসায় পড়ে। সে এখনো জানে না তার বাবা, মা আর ভাই ও খাল পথিবীতে বেচেঁ নেই।
তার মৃত্যুতে কাদছে পুরো গ্রামের মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১০

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১১

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১২

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৩

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৪

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৫

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৬

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৭

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৮

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৯

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST