
মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
আজ শনিবার (০৯ মে ২০২৬) তারিখে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ০৫ নং বাঁশাটি ইউনিয়নস্থ সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
পরিদর্শনকালে তিনি চলমান পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কর্মসূচি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, মুক্তাগাছা উপজেলার নির্বাহী অফিসার কৃষ্ণচন্দ্র, উপজেলা কৃষি অফিসার সিলমিন জাহান ইলমা সহ কর্মসূচি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
স্থানীয়রা জানান, খাল পুনঃখননের ফলে এলাকার কৃষি ও পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST