সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত- দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলার উদ্যোগে আজ ১৭ জুলাই, ২০২৬ শুক্রবার, বিকাল ৫ টায়, সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে বর্ষীয়ান বাম রাজনীতিক, উদীচী চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি সংস্কৃতিজন ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া’র সঞ্চালনায় আয়োজিত শোকসভায়  বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, সিপিবি কেন্দ্রীয় কমিটি সদস্য শাহীন রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: জাহাঙ্গীর,  সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, ন্যাপের কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য গাজী মোহাম্মদ আলমগীর কবির, সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য শহিদুল ইসলাম, মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিতারা শামীম, নারী সেলের আহবায়ক রেখা চৌধুরী, ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট নেতা ডা: নিশীত রঞ্জন দে, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক শীলা দাশ গুপ্ত, গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এড. নারায়ণ প্রসাদ, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী প্রমুখ।

ডা. চন্দন দাশের স্মরণসভায় বক্তারা বলেন, ডা. চন্দন দাশ ছিলেন আদর্শনিষ্ঠ, আপসহীন ও প্রগতিশীল আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। জাতীয় স্বার্থ, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক মূল্যবোধ রক্ষার সংগ্রামে তিনি ছিলেন একজন অগ্রসৈনিক। চট্টগ্রামের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব হিসেবে তিনি আজীবন শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর দৃঢ় আদর্শিক অবস্থান, সততা, নির্ভীক নেতৃত্ব এবং সংগ্রামী ভূমিকা প্রগতিশীল আন্দোলনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, নীতিনিষ্ঠ ও গণমানুষের প্রতি দায়বদ্ধ। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বক্তারা  আরো বলেন, বর্তমান সময়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন, অর্থনৈতিক আধিপত্য, সাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও প্রগতিশীল মূল্যবোধকে দুর্বল করার নানা অপচেষ্টা অব্যাহত রয়েছে। এসব অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা বলেন, ডা. চন্দন দাশ ছিলেন আজীবন আদর্শনিষ্ঠ, আপসহীন ও প্রগতিশীল আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি রাজনীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর আদর্শ, সততা ও সংগ্রামী চেতনা ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১০

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১১

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১৩

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৪

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৫

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৬

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৮

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৯

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

২০

Design & Developed by BD IT HOST