নিউজ এডিটর
২৯ ডিসেম্বর ২০২৫, ৩:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোনার দামে নতুন রেকর্ড,এক ভরি রুপার দাম ৬ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধিঃ সোনার দাম টানা বাড়তে থাকায় রুপার দামও একটু একটু করে বাড়ছিল। তবে এবার একলাফে রুপার দাম ভরিতে বাড়ছে ৯৩৩ টাকা। তাতে রুপার দাম বেড়ে হচ্ছে ৬ হাজার ৬৫ টাকা। দেশের ইতিহাসে এটিই রুপার সর্বোচ্চ দর। শুধু রুপা নয়, সোনার দামেও নতুন রেকর্ড হতে যাচ্ছে। তার কারণ সোনার দাম আবার বাড়ছে ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ২৯ হাজার টাকা। সোনা ও রুপার নতুন দাম আজ সোমবার থেকে কার্যকর হবে। রোববার রাত ৯টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সোনা ও রুপার দাম সমন্বয়ের বিষয়টি জানিয়েছে। এতে দাবি করা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়েছে। তবে সোনার দাম বাড়ানোর প্রকৃত কারণ বৈশ্বিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতি। নতুন দাম অনুযায়ী,সোমবার ২৯ ডিসেম্বর থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হবে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকায় দাঁড়াবে। দাম বৃদ্ধি পেয়ে এখন থেকে ২২ ক্যারেটের সোনার ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৫৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ২১৬ টাকা প্রতি ভরিতে বৃদ্ধি পেয়েছে।।বাজুস সুএে জানা গেছে দাম বৃদ্ধির এই মুল্য আজ সোমবার ২৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST