৯৯৯-এ কল: ডিবি পুলিশের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ ডিসেম্বর ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯৯৯-এ কল: ডিবি পুলিশের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি :জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রাপ্ত তাৎক্ষণিক সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীকে তার ব্যবহৃত প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ৯৯৯ নম্বরে কলটি ময়মনসিংহ জেলা পুলিশ কন্ট্রোল রুমে পৌঁছালে পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নির্দেশনায় ডিবির একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।

গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া হাজীবাড়ী এলাকার আরিফ হোসেন অপু নামে এক ব্যক্তির গ্যারেজ থেকে অপহৃত কিশোরী ইতি আক্তার (১৬)-কে উদ্ধার করা হয়। অভিযানের সময় অপহরণকারী মো. মনির হোসেন (৪৫)-কে তার ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আটক করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-৩২-৫০১৮।

পুলিশ জানায়, উদ্ধারকালে ভিকটিমকে প্রাইভেটকারের পেছনের ব্যাকডালার ভেতরে আটক অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ভিকটিম ইতি আক্তার তার সঙ্গী ছামি আহম্মেদ ওয়াজ করনী (১৯)-এর সঙ্গে ময়মনসিংহের ত্রিশাল যাওয়ার উদ্দেশ্যে ঢাকা উত্তরা আজমপুর এলাকা থেকে উক্ত প্রাইভেটকারটি ভাড়া করেন। ভরাডোবা বাজার এলাকায় পৌঁছালে গাড়ির চালক ও ছামি আহম্মেদ চা খাওয়ার জন্য গাড়ি থেকে নামেন। এ সময় কৌশলে চালক ছামি আহম্মেদকে সেখানে ফেলে রেখে ভিকটিমকে নিয়ে দ্রুত পালিয়ে যান।

পরবর্তীতে প্রাইভেটকারের ব্যাকডালায় আটক অবস্থায় ভিকটিম কৌশলে ৯৯৯ নম্বরে কল করতে সক্ষম হলে পুলিশ দ্রুত অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে অভিযুক্তের দ্বারা ভিকটিম একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

১০

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১১

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১২

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৩

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৪

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৫

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৭

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

১৮

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

১৯

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০

Design & Developed by BD IT HOST