নিউজ এডিটর
১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

অনলাইন ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনি হারবারের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে থাকা বিশ্ব স্থাপত্যের বিস্ময় সিডনি অপেরা হাউসে ইতিহাস গড়লেন প্রবাসী বাংলাদেশিরা। আজ শুক্রবার সন্ধ্যায় এই প্রথম সেখানে উদ্‌যাপিত হলো বাঙালির প্রাণের উৎসব ‘বৈশাখী উৎসব ও আনন্দ’। হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে সিডনির আইকনিক এই স্থাপত্য যেন হয়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ। বিশ্বমঞ্চে লাল-সবুজ পতাকাকে তুলে ধরার আনন্দে মেতে উঠেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। অস্ট্রেলিয়ার জাতীয় ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে লাল-সবুজের এই উদ্‌যাপন ছিল মনোমুগ্ধকর, যা সিডনির বুকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের বলিষ্ঠ পদচিহ্ন হয়ে থাকবে। বর্ণাঢ্য এই উৎসবে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী বাঙালিরা তাঁদের শিকড়কে তুলে ধরেন। ঐতিহাসিক এ আয়োজনে শুভেচ্ছাবাণী পাঠান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বাণীতে তিনি অস্ট্রেলিয়ার উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং নববর্ষের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনসের উপস্থিতি। জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে উচ্ছ্বসিত মিনস বলেন, ‘সিডনির বৈচিত্র্যময় সংস্কৃতিতে বাংলাদেশিরা এখন এক অপরিহার্য শক্তি। অপেরা হাউসের এ আয়োজন বাঙালির সামাজিক ও রাজনৈতিক উত্থানেরই প্রমাণ।’ বৈশাখের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল সিডনি প্রবাসী বাংলাদেশি শিল্পীদের কণ্ঠে বাংলা গান। বাংলা গানের সুর যখন অপেরা হাউসের হলের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল, তখন উপস্থিত দর্শকদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকেরা জানান, আসনসংখ্যার চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে টিকিট বণ্টন করতে হয়েছে। হলের প্রতিটি কোণ ছিল দর্শকে কানায় কানায় পূর্ণ। আয়োজকদের সামনের সারির একজন আবু রেজা আরেফিন বলেন, ‘আজ আমাদের স্বপ্ন সত্যি হলো। সিডনি অপেরা হাউসের মতো জায়গায় আমাদের সংস্কৃতিকে তুলে ধরা দীর্ঘদিনের সাধনা ছিল। বাঙালির এই মিলনমেলা প্রমাণ করেছে, প্রবাসে থাকলেও হৃদয়ে সব সময় বাংলাদেশ থাকে। দর্শকদের অভূতপূর্ব সাড়া দেখে আমরা সত্যিই অভিভূত।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST