নিউজ এডিটর
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ভিসা গ্রহণের হার বেশি

অভিযোগ বার্তা ডেস্ক অস্ট্রেলিয়ায় পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর। সম্প্রতি আবেদনকারীদের ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থীকে ভিসা দিয়েছে দেশটির সরকার। মূলত বাংলাদেশি শিক্ষার্থীদের অপরাধপ্রবণতা কম থাকায় এই সংখ্যা বাড়ছে। অস্ট্রেলিয়ার হোম হোম অ্যাফেয়ার্স প্রতিবেদনে দেখা গেছে ভিসা রেশিও বৃদ্ধির পাশাপাশি আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। বিগত তিন মাসের ভিসা প্রদানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গড়ে ৯৮.১৭ শতাংশ আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে মে মাসে ৯৮ শতাংশ, জুন মাসে ৯৯.৩০ শতাংশ এবং জুলাই মাসে ভিসা পেয়েছেন ৯৭.২০ শতাংশ শিক্ষার্থী। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ভিসা গ্রহণের গড় হার ছিল ৯৬.৬৭ শতাংশ। আর আগস্ট মাসের প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। ভিসা গ্রহণ হারের তালিকায় পার্শ্ববর্তী দেশ চীন ও ভারতকে ছাড়িয়ে উপরে উঠে এসেছে বাংলাদেশ। জানুয়ারি-জুলাই পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের ভিসা গ্রহণের হার ৮৩.২৯ শতাংশ এবং চীনের শিক্ষার্থীদের ভিসা গ্রহণের হার ৯৩.০৭ শতাংশ। এ বিষয়ে প্যাক এশিয়া বাংলাদেশের প্রধান পরামর্শক প্রদীপ রায় বলেন, অস্ট্রেলিয়ার ভিসা রেশিও সর্বোচ্চ। গত জানুয়ারি মাসে ৯৯ শতাংশ শিক্ষার্থী দেশটির ভিসা পেয়েছে। দেশটিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের নৈতিক মান ভালো হওয়া এবং অপরাধপ্রবণতা কম হওয়ায় ভিসা রেশিও বৃদ্ধির অন্যতম কারণ। ভিসা রেশিও বৃদ্ধির পাশাপাশি অস্ট্রেলিয়ায় যাওয়া শিক্ষার্থী সংখ্যাও বাড়ছে। এই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটিতে গিয়েছেন অন্তত ৭ হাজার ৮০০ শিক্ষার্থী। এই সংখ্যা গত বছরের তুলনায় অনেকগুণ বেশি। অস্ট্রেলিয়ায়র হোম হোম অ্যাফেয়ার্স প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশটির ভিসা পেয়েছেন ৫ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী, আগের অর্থবছরের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র চার হাজার ৪৬ জন। প্রসঙ্গত, গত আগস্টে ২০২৬ সালের জন্য বিদেশি শিক্ষার্থীদের নির্ধারিত আসন সংখ্যা ৯ শতাংশ বাড়িয়ে ২ লাখ ৯৫ হাজার করার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এতে বলা হয়, দেশটিতে পড়তে যেতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের আবেদন গ্রহণের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। গত বছর অভিবাসন নিয়ন্ত্রণ ও আবাসনের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ঠেকাতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ার সরকার।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST