নিউজ এডিটর
১৯ অক্টোবর ২০২৪, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউএনওদের সিল-স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে পাঠানো হলো আবেদন

অভিযোগ বার্তা ডেস্কঃ পঞ্চগড়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয়সহ আর্থিক অনুদান পেতে চার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল প্যাড, লোগো, সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়ন বানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জমা দেয়ার ঘটনা ঘটেছে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ইউএনওদের সিল-স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মোট ৪৮১টি। আর এ সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলতি বছরের বিভিন্ন সময়ে মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অনুদান পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রত্যয়নের আবেদন করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রতি বছর বিদ্যালয়গুলোর মানোন্নয়নে আবেদনের প্রেক্ষিতে আর্থিক অনুদান দিয়ে থাকে। আর এর জন্য প্রয়োজন হয় ইউএনওর স্বাক্ষর করা প্রত্যয়ন পত্রের। মাধ্যমিক বিদ্যালয়গুলোর আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে যে প্রতিষ্ঠানগুলোর অনুদানের প্রয়োজন তাদের প্রত্যয়ন দেয়া হয়। কিন্তু বেশির ভাগ প্রত্যয়ন না দেয়া সত্ত্বেও ইউএনওদের সিল ও স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলো আবেদন জমা করে। মন্ত্রণালয় থেকে আরেক দফা যাচাই-বাছাইয়ে অবগত করলে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয় উপজেলা প্রশাসন। এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, পঞ্চগড় থেকে আটটি অনুদানের আবেদন মন্ত্রণালয়ে জমা হয়েছে। আর আমরা প্রত্যায়ন দিয়েছি দুটির। সেখান থেকে প্রাথমিক যাচাইয়ে আমাদের জানানো হলে এর মধ্যে ছয়টি আবেদন জাল পাওয়া গেছে। সেগুলোতে দেখা গেছে প্যাড, লোগো, সিল ও স্বাক্ষর এবং স্মারক নকল করা হয়েছে। ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করার দায়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জন্য আগামী ১০ দিনের সময় দিয়ে বিদ্যালয়গুলোকে শোকজ করা হয়েছে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বী সাংবাদিকদের বলেন, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে মন্ত্রণালয়ে ১০টি অনুদানের আবেদন জমা হয়েছিল বলে মন্ত্রণালয় জানায়। প্রাথমিক যাচাইয়ে বিষয়টি আমাদের অবগত করলে আমরা একটি প্রত্যয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছি, এবং সেই প্রতিষ্ঠানের নাম জানিয়েছি। দেখা গেছে বাকি নয়টি আবেদন আমার প্যাড, লোগো, সীল ও স্বাক্ষর এবং স্মারক নকল করে মন্ত্রণালয়ে জমা করেছে। পরে শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের ডেকে মৌখিক ভাবে জালিয়াতির বিষয়টি অবগত করা হয়। এরপর কোনো শিক্ষকের সঠিক উত্তর পাওয়া যায় নি। এদিকে ফাইল বিদ্যালয় কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো মাধ্যমে মন্ত্রণালয়ে জমা করার কোন সুযোগ নেই। যেহেতু ছুটির দিন পড়ে গিয়েছে তাই আমরা এর সঠিক কারণ দর্শানোর জন্য রোববার (২০ অক্টোবর) লিখিত আকারে তাদের শোকজের নোটিশ করবো। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির সাংবাদিকদের বলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে অফিসিয়ালি ভাবে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রত্যয়ন দেয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় থেকে দুইদিন আগে জানানো হয়েছে সেখানে অনুদানের জন্য নয়টি আবেদন জমা হয়েছে। এরপর সেগুলোর কপি পাঠালে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হই। এখন আবেদনগুলো স্থগিত রেখে তদন্তের জন্য শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, ছয়টি আবেদন জমা হওয়ার বিষয়টি মন্ত্রণালয় আমাকে অবগত করেছে। এর মধ্যে তিনটি জালিয়াতি করে জমা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাকে অবগত করে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST