নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউএনওর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ—বরখাস্ত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রূপালী

রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রূপালী খাতুনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে প্রজ্ঞাপন জারি করা হলেও বিষয়টি আজ রবিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন। সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে—স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারার আলোকে বিভিন্ন অনিয়ম, অসদাচরণ ও দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে রূপালী খাতুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে রূপালী খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে—উপজেলা নির্বাহী অফিসারের নামে মিথ্যা লিখিত অভিযোগ প্রদান, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নির্বাচনকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ইউপি সদস্য ও গ্রামপুলিশকে মারধর , সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে-বেনামে মিথ্যা অভিযোগ দাখিল, ভিডব্লিউবি চাল বিতরণে প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি। প্রজ্ঞাপনে আরও উল্লেখ রয়েছে, এসব কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলতা, প্রশাসনিক শৃঙ্খলা ও জনস্বার্থের পরিপন্থী। তাই তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এদিকে বরখাস্তের বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকেই জয়নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা এ সিদ্ধান্তকে ‘অত্যন্ত সময়োপযোগী ও জনবান্ধব’ উল্লেখ করে বিকেলে এলাকায় মিষ্টি বিতরণ করেন। স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপনের অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১০

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১১

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১২

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৩

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৪

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৫

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৬

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৭

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৮

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৯

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

২০

Design & Developed by BD IT HOST