নিউজ এডিটর
১৮ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস

অনলাইন ডেস্কঃ আগামী ১৯ মার্চই জন্ম হবে শাওয়াল মাসের নতুন চাঁদ। কিন্তু বাংলাদেশের আকাশে এই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে এবারের মাহে রমজান হতে পারে ৩০ দিনের। এমনই তথ্য উঠে এসেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের চাঁদের স্থানাংক প্রতিবেদনে। গত ৯ মার্চ প্রকাশিত এই প্রতিবেদনে আবহাওয়া অফিসের জলবায়ু মহাশাখার উপপরিচালক মো. রাশেদুজ্জমান স্বাক্ষরিত চাঁদের স্থানাংক প্রতিবেদনে বলা হয়, ১৯ মার্চ সকাল ৭টা ২৩ মিনিটে অমাবস্যা শেষ হয়ে শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন চাঁদ দেখার নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত বাংলাদেশের আকাশে চাঁদের বয়স হবে ০.৪ থেকে ০.৫ দিন। ফলে চাঁদের বয়স, স্থায়িত্ব, অবস্থানের বিবেচনায় বাংলাদেশের আকাশে এইদিন চাঁদ দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ মনে করছেন আবহাওয়া অফিসের জ্যোতির্বিজ্ঞানীরা। জাতীয় অবহাওয়া পর্যবেক্ষক সংস্থাটির চাঁদের স্থানাংক প্রতিবেদনে আরও বলা হয়, ১৯ মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের সময় চান্দ্র তিথি থাকবে প্রতিপদে। এই সময় চাঁদের বয়স হবে ০.৪৪৮৬ দিন। এদিন সন্ধ্যাকালীন গোধূলীর সময় চাঁদের স্থায়িত্ব হবে মাত্র ৯ সেকেন্ড। অপরদিকে ২০ মার্চ শুক্রবার সূর্যাস্তের সময় চান্দ্র তিথি থাকবে দ্বিতীয়ায়। এ সময় চাঁদের বয়স হবে ১.৪৪৮৯ দিন। এদিন সন্ধ্যাকালীন গোধূলীর সময় চাঁদের স্থায়ীত্ব হবে ১ ঘণ্টা ৩ মিনিটি ১ সেকেন্ড। এ কারণে চাঁদের বয়স, স্থায়ীত্ব, অবস্থানের বিবেচনায় বাংলাদেশের আকাশে বৃহস্পতিবারের চাঁদ দেখার সম্ভাবনা নেই। তবে পশ্চিম আকাশ মেঘমুক্ত থাকলে ২০ মার্চ সূর্যাস্তের পর সারাদেশেই চাঁদ দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞরা প্রতিটি চন্দ্র মাসেই চাঁদের এমন স্থানাংক প্রতিবেদন তৈরি করে থাকেন। তবে অন্য মাসগুলোতে এই প্রতিবেদন নিয়ে তেমন আলোচনা না হলেও ঈদ বা রোজার চাঁদ দেখার সময় চাঁদ দেখা কমিটির জন্য সহায়ক হয় জ্যোতির্বিজ্ঞানের এই প্রতিবেদন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

২

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৩

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৪

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৫

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৬

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৮

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৯

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

২০

Design & Developed by BD IT HOST