
মোঃ শাহাবুদ্দিন,নিজস্ব প্রতিনিধিঃ
এমপিও ভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ তাদের মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া ও পনেরশো টাকা চিকিৎসা তার দাবিতে আন্দোলনে নেমেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে তারা আন্দোলন করে।
গতকাল ১৩ই অক্টোবর কেন্দ্রীয় প্রেসক্লাব ঢাকায় অবস্থান গ্রহণ করেন পরবর্তীতে পুলিশের বাধার কারণে তারা শহীদ মিনারে অবস্থান নেন। এবং নিজেদের দাবির ব্যাপারে জোরালো বক্তব্য উপস্থাপন করেন এবং শিক্ষক নির্যাতনের অভিযোগে শিক্ষক কর্মচারীগণ কর্মবিরতি পালন করছেন। তাই সরকারের কাছে অনুরোধ দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সুশিক্ষার কাঙ্খিত পরিবেশ সৃষ্টি করবেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST