ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে বিমানের ইঞ্জিনে কাভারের ধাক্কা ফ্লাইট বাতিল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ অক্টোবর ২০২৫, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে বিমানের ইঞ্জিনে কাভারের ধাক্কা ফ্লাইট বাতিল

সিলেট প্রতিনিধিঃ

সিলেট থেকে যুক্তরাজ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে যাত্রী ওঠার পর বোর্ডিং ব্রিজ সরানোর সময় ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগেছে

এতে ফ্লাইটটি বাতিল করা হয়েছে।বুধবার সকাল সোয়া ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিজি–২০২ উড়োজাহাজটির সিলেট থেকে সরাসরি লন্ডনে যাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল। বাতিল হওয়া উড়োজাহাজের যাত্রীদের ‍দুপুরে অন্য একটি উড়োজাহাজে করে যুক্তরাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সিলেট থেকে লন্ডনগামী উড়োজাহাজটি যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এতে যাত্রীদের ওঠার জন্য বোর্ডিং ব্রিজ লাগানো হয়েছিল। উড়োজাহাজে ২৬২ জন যাত্রী ওঠেন। পরে বোর্ডিং ব্রিজ সরানোর সময় এর সঙ্গে উড়োজাহাজের ইঞ্জিনের কাভারের ধাক্কা লাগে। এতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ফ্লাইট বাতিল করা হয়। যাত্রীদের বিকল্প উড়োজাহাজে করে যুক্তরাজ্যে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ সাংবাদিকদের বলেন, বোর্ডিং ব্রিজ খুলে সরানোর সময় উড়োজাহাজের ইঞ্জিনের কাভারের সঙ্গে ধাক্কা লাগে। যার কারণে উড়োজাহাজটির উড়াল বাতিল করা হয়েছে। এটির ইঞ্জিন ভালো করে পর্যবেক্ষণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাতিল হওয়ায় উড়োজাহাজের যাত্রীদের বেলা আড়াইটায় অন্য একটি উড়োজাহাজে করে যুক্তরাজ্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST