কোটচাঁদপুরে ব্যাবসায়ী কে হুমকি, প্রতারণা করতে গিয়ে জনতার হাতে পুলিশ সদস্য আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ মার্চ ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে ব্যাবসায়ী কে হুমকি, প্রতারণা করতে গিয়ে জনতার হাতে পুলিশ সদস্য আটক

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নাজমুল নামে এক পুলিশ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয় ব্যবসায়ীরা। মোবাইল ব্যাংকিং সেবার দোকান থেকে বিকাশে টাকা পাঠিয়ে পরিশোধ না করে উল্টো দোকানদারকে তুলে নেওয়ার হুমকি দেওয়ায় ক্ষুদ্ধ জনতা তাকে আটক করে থানায় সোপর্দ করেন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের দুধসারা সড়কের মুন্সি বেকারিতে এ ঘটনা ঘটে।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.সায়েম ইউসুফ জানান, মোবাইল ব্যাংকিং সেবার দোকানে অপেশাদার আচরণের অভিযোগে বাগেরহাট জেলায় কর্মরত নাজমুল নামে এক পুলিশ সদস্যকে কোটচাঁদপুর থানায় সোপর্দ করেছেন ব্যবসায়ীরা। তার পরিচয় যাচাই করা হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অন্য জেলায় কর্মরত হলেও ইউনিফর্ম পরিহিত অবস্থায় অপেশাদার আচরণের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।মুন্সি বেকারির মালিক মো.ইয়াদুল মুন্সি জানান, বুধবার দুপুর ৩টার দিকে ইউনিফর্ম পরিহিত এক পুলিশ সদস্য এসে একটি বিকাশ নম্বরের ৪ হাজার ৬শো টাকা পাঠান। টাকা পাঠানোর পর তিনি নগদ টাকা না দিয়ে জানান, তার কাছে টাকা নেই এবং এটিএম বুথ থেকে টাকা তুলে দিতে হবে।

পরে তাকে সঙ্গে নিয়ে এটিএম বুথে গেলে দেখা যায় তার কার্ডেও কোনো টাকা নেই। এ সময় নাজমুলকে টাকা পরিশোধ করতে বললে তিনি তিন হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা দিতে গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে নাজমুল তাকে গুলি করার হুমকি দেন এবং পুলিশি হয়রানির ভয় দেখান বলেও অভিযোগ করেন মো. ইয়াদুল মুন্সি।

এ সময় বিষয়টি আশপাশের ব্যবসায়ীদের জানালে তারা ঘটনাস্থলে জড়ো হন উল্লেখ করে তিনি বলেন, পরে সবাই মিলে ওই পুলিশ সদস্যকে কোটচাঁদপুর সার্কেল অফিসে নিয়ে যান। সেখান থেকে তাকে থানায় সোপর্দ করা হয়।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান জানান, থানা পুলিশের কাছে হস্তান্তরের পর অভিযোগকারীরা কোন আইনি পদক্ষেপ না নেওয়াই থাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার ভাই তাকে নিয়ে গেছেন। তবে তার নামে অনেক রিপোর্ট আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST