নিউজ এডিটর
৫ অক্টোবর ২০২৫, ১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে ব্লাড ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ “হাসি মুখে রক্ত দান, বাঁচতে পারে লক্ষ প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শনিবার বিকাল ৪ ঘটিকার সময় কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের আয়োজনে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সভাপতি শেখ মশিউর রহমান এর সভাপতিত্বে আলোচনা রাখেন সহ সভাপতি মিলন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, শুভাকাঙ্ক্ষী ডি.ইউ আলিম মাদরাসার সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম খাঁন এবং ব্লাড ব্যাংকের অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে বিশেষভাবে গুরুত্ব দেন এডিস মশার আক্রমনে বর্তমানে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। কিভাবে জনমানবের সচেতন করে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। আলোচনায় বিভিন্ন বিষয়ের মধ্যে গুরুত্বারোপ করা হয় কিভাবে রক্ত সংগ্রহ ও সংরক্ষণ করা যায়, তাছাড়া রোগীকে কিভাবে দ্রুত সহযোগিতা করা যায়। সভায় আরো আলোচনা হয়, বর্তমান কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশের রাস্তায় ব্যাপকভাবে প্রচার মাইক লক্ষ্য করা যাচ্ছে। কিভাবে প্রচার মাইকের উচ্চস্বরে প্রচার নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে বক্তারা আলোচনা করেন। সর্বপরি কিভাবে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সার্বিক প্রচার ও প্রসার করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় যে সব সদস্য বেশি রক্ত সংগ্রহ করেছে তাদের ফুলেল শুভেচছা জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST