নিউজ এডিটর
৩ অগাস্ট ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুর দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক- পলাতক এক

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধিঝিনাইদহের কোটচাঁদপুরে নিয়মিত টহল ডিউটি পরিচালনাকালে দুই কেজি গাঁজাসহ মোসা: মিম (২২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালক দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর আনুমানিক ০৫:৩০ ঘটিকায় এসআই অমিত কুমার সাহা সংগীয় ফোর্সসহ কোটচাঁদপুর-সাফদারপুর রোডের সাড়াতলা এলাকায় জৈনক মুজাহিদ-এর ড্রাগন ক্ষেতের সামনে পাকা রাস্তার ওপর নৈশকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় সাফদারপুরের দিক থেকে একজন আরোহীসহ একটি দ্রুতগামী মোটরসাইকেল আসতে দেখে পুলিশের সন্দেহ হয়।পুলিশি টিম মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে চালক সটকে পড়ার উদ্দেশ্যে আরও দ্রুত গতিতে পালানোর চেষ্টা চালায়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। তৎক্ষণাৎ পুলিশ পথচারী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে উক্ত নারীকে আটক করে। পরবর্তীতে তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপ দিয়ে অত্যন্ত সুকৌশলে মোড়ানো ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত নারী আসামির নাম মোসা: মিম (২২)। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সুবলপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং শাহপরান ওরফে পরানের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি মিম জানান, পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালকের নাম মোঃ হাসান, যার বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হাসাদাহ গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, পলাতক আসামি হাসানকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST