কোম্পানির ৭১ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়েছেন কোটচাঁদপুরের আব্দুর রহিম - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোম্পানির ৭১ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়েছেন কোটচাঁদপুরের আব্দুর রহিম

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ

প্রতিষ্ঠানের ৭১ লক্ষ টাকা কৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আব্দুর রহিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে বলে জানা গেছে। ঢাকা উত্তরায় ইকোটেক এনার্জি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর, টেকনিক্যাল ও অপারেশনের এর দ্বায়িত্বে ছিলেন আব্দুর রহিম । সুত্রে জানা যায় গত বছরের ২৭ আগষ্ট তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যম থেকে নগদ অর্থ ও কোম্পানীর মালামাল আত্মসাৎ-এর দীর্ঘদিনের অভিযোগের সত্যতা পেয়ে তাকে উক্ত তারিখে কোম্পানীর সকল দায়িত্ব ও পরিচালনা পরিষদ থেকে বরিষ্কার করা হয়। দায়িত্ব ছাড়ার আগে থেকেই সে কৌশলে হাতিয়ে নিয়েছেন ৭১ লক্ষ টাকা। এর মধ্যে ৬ লক্ষ ৩৭ হাজার ৩০০ শত টাকার চেকও প্রদান করেছেন, যা ব্যাংক কর্তৃক বার বার প্রত্যাখ্যাত হওয়ার পর, আইনী প্রক্রিয়া চলমান। এ বিষয়ে কথা বলা হয় ইকোটেক এনার্জি লিমিটেড এর একাউন্টস অফিসার নূর নবীর সংগে, তিনি জানান আব্দুর রহিম দীর্ঘদিন ওই কোম্পানির ডিরেক্টর টেকনিক্যাল ও অপারেশনের দ্বায়িত্বে ছিলেন, চাকুরীতে কর্মরত থাকা অবস্থায় কৌশলে অন্য কোম্পানি থেকে মালামাল ক্রয়ের ভুয়া কাগজপত্র দেখিয়ে ৩১ লক্ষ ১৫ হাজার, বিভিন্ন কোম্পানি থেকে আদায় করে ৩৩ লক্ষ ৬১ হাজার ও কোম্পানীর পাওনা বাবদ ভুয়া চেক প্রদান করে ৬ লক্ষ ৩৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ওই টাকার বিষয়ে কোম্পানীর পক্ষ্য থেকে তাকে বার বার তাগাদা দিয়েও আমরা তার নিকট থেকে উক্ত টাকা আদায় করতে পারিনি বরং সে আরো উল্টো আমাদের সাথে অমানবিক ও অসদাচরণ করেন। যে কারণে আমরা ইত্যিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহন করেছি। তিনি ইকোটেক এনার্জী লি: এ ডিরেক্টরের মত গুরুত্বপূর্ণ পদে থাকার সুযোগে এমন অপকর্ম করেছেন বলে নুর নবী জানান। তিনি সবাইকে সর্তক ও সাবধান করে বলেন যেন ইকোটেক এনার্জি লিমিটেড এর নামে উক্ত ব্যক্তি (আব্দুর রহিম) এর সাথে সমস্থ প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকেন। অভিযুক্ত আব্দুর রহিমের সাথে যোগাযোগের জন্য তার সেল ফোনে একাধিকবার কল দিলেও তিনি মোবাইল রিসিভ না করার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১০

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১২

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৩

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৪

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৫

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৬

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৭

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৮

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৯

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২০

Design & Developed by BD IT HOST