নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গরু চুরির অভিযোগে তাঁতী লীগ নেতা গণধোলাইয়ের শিকার, কারাগারে প্রেরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় চুরির অভিযোগে স্থানীয় তাঁতী লীগ নেতা ও ইউপি সদস্য ডাবলু প্রামানিককে (৪৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরদিন বুধবার (৫ আগস্ট) দুপুরে নাশকতার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠালে বিচারক জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ​গ্রেপ্তারকৃত ডাবলু প্রামানিক উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়ন তাঁতী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। ​স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার গজারিয়া-মুরাগাছা গ্রামে গরু চুরির চেষ্টাকালে হাতেনাতে তাঁকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত এলাকাবাসী তাঁকে গণধোলাই দিয়ে ধুনট থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়। ​মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুরসহ ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই নাশকতা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ডাবলু প্রামানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।​এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, চুরির অভিযোগে আটক ডাবলু প্রামানিককে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST