গুরুদাসপুরে ডোবা থেকে পাঁচ বছরের শিশুর লাশ উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ অগাস্ট ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে ডোবা থেকে পাঁচ বছরের শিশুর লাশ উদ্ধার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে ডোবা থেকে রনক (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত রনক উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িবামনগাড়া গ্রামের কৃষক রাসেল মিয়ার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল রনক। কিছুক্ষণ পর হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে দুপুরের দিকে পাশের ডোবার পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়। পরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় চিকিৎসক আরও জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন মা মিষ্টি খাতুন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

হরিরামপুরে জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন

নবম পে-স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন

মেলান্দহে প্রধান শিক্ষকের স্ত্রীকে গোপনে বিয়ের অভিযোগ: সম্পত্তি আত্মসাতের চেষ্টা

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

১০

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

১১

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

১২

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

১৩

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

১৪

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

১৬

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

১৭

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

১৮

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

১৯

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

২০

Design & Developed by BD IT HOST