ঘাটাইলে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেল যুবকের। - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ এপ্রিল ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেল যুবকের।

মোঃ আশরাফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় সিএনজি ও ভ্যানের সংঘর্ষ হলে সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে ট্রাক চাপায় পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৯ এপ্রিল) বিকালে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সাথে ভ্যানের ধাক্কা লাগলে সিএনজি থেকে একজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে। সাথে সাথে একই দিগ থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

এ সময়ে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে এবং আহত অন্যান্য যাত্রীদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঘাটাইল ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালে প্রেরন করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ট্রাক ও লাশটি থানায় নিয়ে যান।

নিহত ব্যাক্তি ঘাটাইল পৌরসভার১ নং ওয়ার্ড জয়নাবাড়ী এলাকার মৃত ইয়াকুব মন্ডলের ছেলে আনোয়ার মন্ডল (৪৫)। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিবার থেকে কোন প্রকার অভিযোগ দেয়নি। পরে লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST