নিউজ এডিটর
২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

অভিযোগ বার্তা ডেস্কঃ রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ‘সুপার মানডে’ (মারমারি) ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। এমন অবস্থায় সোমবার (২৫ নভেম্বর) ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। রোববার (২৪ নভেম্বর) রাতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজ সোমবার ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী কোথাও কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করলে অথবা আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে তার দায় কলেজ প্রশাসন নেবে না। সুতরাং, সকল শিক্ষার্থীকে বাইরের যেকোনো কর্মসূচিতে অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা বিরোধী কাজ না করার জন্য বিনীত অনুরোধ করা হলো। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, রোববার দুপুর ২ টার দিকে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশপাশের এলাকার ৩০ এর অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাংচুর করে। এতে অন্তত ৪০ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সুপার মানডে বা মারামারির ঘোষণা দিয়েছে ঢাকা কলেজসহ অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এমন অবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্লাস বন্ধের ঘোষণা দেয় ঢাকা কলেজ প্রশাসন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST