নিউজ এডিটর
৩১ মার্চ ২০২৬, ৩:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেলের চলমান জ্বালানি সংকটময় মুহূর্তে ৫৪ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আসছে

স্টাফ রিপোর্টারঃ চলমান সংকটময় পরিস্থিতিতে দুই কার্গোতে করে মোট ৫৪ হাজার ৬০০ মেট্রিক টন জ্বালানি তেল দেশে আসছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া সোমবার (৩০ মার্চ) পর্যন্ত দুই দফায় ভারত থেকে দেশে এসেছে ২২ হাজার মেট্রিক টন ডিজেল। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনির হোসেন চৌধুরী জানান, জ্বালানির পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি অতিরিক্ত মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। সরকার এ পর্যন্ত অবৈধভাবে মজুত করা দুই লাখ আট হাজার ৬৫০ মেট্রিক টন তেল উদ্ধার করেছে। তিনি আরও বলেন, আগামী দুই মাসের জন্য রাশিয়া থেকে ছয় লাখ মেট্রিক টন তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে সরকার। এ দিকে ৩০ মার্চ এবং ৩ এপ্রিল দুইটি কার্গোর মাধ্যমে ৫৪ হাজার ৬০০ মেট্রিক টন জ্বালানি তেল দেশে পৌঁছাবে। এরপর এপ্রিল মাসে আরও এক লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আসার কথা রয়েছে। আগামী দুই মাসে পরিস্থিতি কী হবে তা এখনই নিশ্চিত করে বলা না গেলেও সরকারের কাছে পর্যাপ্ত তেল মজুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৩

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৪

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৫

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৬

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৭

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৮

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৯

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১০

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১২

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৪

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৫

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৬

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৭

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৮

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৯

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

২০

Design & Developed by BD IT HOST