তেল না দেয়ায় কোটচাঁদপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে কুপিয়ে জখম - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেল না দেয়ায় কোটচাঁদপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্কঃ

কোটর্চাঁদপুরে চাহিদামত তেল না দেয়ায় একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে।গতকাল রাতে উপজেলার সলেমানপুর দাসপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহত মোস্তফা (৪৩) ঐ এলাকারই বাসিন্দা এবং স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত।

​প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,গতকাল রাত ২টার সময় সলেমানপুর দাসপাড়া গ্রামের মান্না গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৪২) সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে গিয়ে ২ হাজার টাকার তেল দাবি করেন।তবে স্টেশনে তেলের সীমাবদ্ধতা থাকায় ম্যানেজার মোস্তফা তাকে ৫০০ টাকার তেল দিতে রাজি হন।এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর গাজী অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

​পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় মোস্তফা যখন নিজ বাড়ি থেকে পাম্পে ডিউটি করার উদ্দেশ্যে বের হন, তখন পথিমধ্যে ওত পেতে থাকা জাহাঙ্গীর গাজী তার ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মোস্তফাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

​এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান,ঘটনার পর সন্ধ্যায় ভুক্তভোগী থানায় এসেছিলেন। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং একটি লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে।তিনি আরও জানান:লিখিত অভিযোগ পাওয়া মাত্রই দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​এদিকে,তুচ্ছ ঘটনায় একজন দায়িত্বশীল ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।তারা দ্রুত অভিযুক্ত জাহাঙ্গীর গাজীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST