নিউজ এডিটর
১৯ জুন ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দায়িত্ব পালনকালে মুঠোফোন ব্যবহার করা যাবে না: আইজিপি

অভিযোগ বার্তা ডেস্কঃ প্রত্যেক পুলিশ সদস্যকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, দায়িত্ব পালনকালে মুঠোফোন ব্যবহার করা যাবে না। বুধবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের আইজিপি এ নির্দেশনা দেন। বাহারুল আলম বলেন, ডিএমপি বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ ইউনিট। ডিএমপির কাছ থেকে জনগণ উৎকৃষ্ট সেবা ও পেশাদারিত্ব আশা করে। থানা এলাকায় মোবাইল ডিউটি, গার্ড ডিউটি এবং কূটনৈতিক দায়িত্ব পালনকালে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। কর্মকর্তাদের মনোযোগ ও দায়িত্ব পালনে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে কারণে ডিউটি চলাকালে মুঠোফোন ব্যবহার করা যাবে না। এ ছাড়া জনগণকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ডিএমপির কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, যেকোনো অপরাধের ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের হার আরও বাড়াতে হবে। ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশসহ সব পুলিশ সদস্যকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডিএমপি কমিশনার বলেন, দলমত–নির্বিশেষে জাতীয় স্বার্থে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে একটি সফল নির্বাচন উপহার দিতে হবে। জনগণের কল্যাণে শতভাগ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে এই প্রক্রিয়া সফল করতে হবে। নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ সব সময় প্রস্তুত থাকবে। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দাগি আসামিদের গুরুত্বপূর্ণ ওয়ারেন্ট (পরোয়ানা) তামিল আরও বাড়াতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১০

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১১

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১২

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৫

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৬

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৭

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৮

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৯

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST