রাজশাহী অফিস
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

রাজশাহীর দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক সুমন আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ফারুক হোসেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বর্তমানে চালু থাকা পে-স্কেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছেন। বক্তারা আরও বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে গেলেও দীর্ঘদিন ধরে তাদের বেতন কাঠামো হালনাগাদ করা হয়নি। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অবিলম্বে নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মচারীরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আসন্ন নির্বাচনের আগেই ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট জারি করে তা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১০

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১১

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১২

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৩

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৪

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৫

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৬

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৮

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

২০

Design & Developed by BD IT HOST