দোয়ারাবাজারে মুসলিম চ্যারিটি'র প্রতিনিধি দলের লামাসানিয়া দাখিল মাদরাসা শিক্ষার মানোন্নয়ন কার্যক্রম পরিদর্শন - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৬ নভেম্বর ২০২৩, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে মুসলিম চ্যারিটি’র প্রতিনিধি দলের লামাসানিয়া দাখিল মাদরাসা শিক্ষার মানোন্নয়ন কার্যক্রম পরিদর্শন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা মুসলিম চ্যারিটি’র প্রতিনিধি দল দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া দাখিল মাদরাসা’র সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন উৎসব এবং শিক্ষার মানোন্নয়ন কার্যক্রম সরজমিন পরিদর্শন করেছেন। রোববার (২৬ নভেম্বর) সকালে লামাসানিয়া দাখিল মাদরাসার শিক্ষার মানোন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্টল পরিদর্শন করেন, দাতা সংস্থা মুসলিম চ্যারিটি’র কান্ট্রি কো-অর্ডিনেটর (বাংলাদেশ) মো.ফজলুল করিম, এনজিও সংস্থা ইরার সুনামগঞ্জ জেলা প্রোগ্রাম ডাইরেক্টর মো. আশিকুর রহমান, ফজলুর রহমান, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, লামাসানিয়া দাখিল মাদরাসা’র ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ মিয়া, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, মাস্টার আবুল কালাম, ফিরোজ মিয়া, পাভেল আহমদ প্রমুখ। এসময় দাতা সংস্থা মুসলিম চ্যারেটির প্রতিনিধি দল সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন উৎসব এবং শিক্ষার্থীদের কমন রুম, ওয়াশ রুম, ভবন সংষ্কার, বারান্দা নির্মাণ, মাটি ভরাটসহ শিক্ষার মানোন্নয়নের কাজ পরিদর্শন করেন। দাতা সংস্থা মুসলিম চ্যারিটির কান্ট্রি কোঅর্ডিনেটর (বাংলাদেশ) মো.ফজলুল করিম বলেন, যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা মুসলিম চ্যারিটি শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের অংশ হিসেবে লামাসানিয়া দাখিল মাদরাসা ও সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছি। ইতোমধ্যে সংস্থাটির উদ্যোগে ও এনজিও সংস্থা ইরার সহযোগিতায় সুনামগঞ্জে ‘শিশু পরিবার’ এবং দোয়ারাবাজার উপজেলার পশ্চিম মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১০

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১১

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১২

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৪

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৫

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৯

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST