নিউজ এডিটর
৬ অক্টোবর ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের  লক্ষ টাকা মূল্যের পরিত্যক্ত বিলবোর্ড চুরি 

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়া দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে থাকা লক্ষ টাকা মূল্যের পরিত্যক্ত  বিলবোর্ড চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ( ২ অক্টোবর) সন্ধ্যা রাতে। বিলবোর্ড টি ছ্যালোইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে জানান প্রত্যক্ষদর্শীরা।স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের স্থানীয় লোকজন বলেন,  দৌলতপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে রোগীদের সচেতন করতে বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটি বড় বিলবোর্ড ছিল যার আনুমানিক মূল্য ৫ থেকে ৬ লক্ষ টাকা ।গত বছর ঝড়ে বিলবোর্টি ভেঙ্গে পড়লে স্বাস্থ্য  কমপ্লেক্সের ভিতরে একটি গ্যারেজের কাছে ফেলে রাখে কর্তৃপক্ষ। হঠাৎ বৃহস্পতিবার রাতে বিলবোর্ড টি চুরি হয়ে যায়। আমরা জানতে পারি কর্তৃপক্ষের উদাসীনতায় এই চুরিটি  সংঘটিত হয়েছে। তাই তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত   পরিচ্ছন্নতা কর্মী মিঠু আলী  বলেন, আমি দেখতে পাই ৫ থেকে ৬ জন ব্যক্তি লোহা কাটা ম্যাশিন   দিয়ে কেটে  ছ্যালোইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়িতে করে বিলবোর্ডটি নিয়ে যাচ্ছে।বিষয়টি সাথে সাথে আমার কর্তৃপক্ষ টি এইচ ও তুহিন স্যার কে  জানায় । যারা বিলবোর্ড টি নিয়ে যাচ্ছিল তারা আমাকে হুমকি ধামকি প্রদান করলে আমি ঘটনাস্থল থেকে চলে আসি।এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তৌহিদুল ইসলাম তুহিন  বলেন,  বিষয়টি আমাকে অবগত না করে একটি গ্রুপ পরিত্যক্ত বিলবোর্ড টি কেটে নিয়ে গেছে। বিষয়টি আমি অবগত হলে আমি উপজেলা নির্বাহী অফিসার সাহেবকে জানায়।তবে বিলবোর্ডটি গ্যারেজের উপরে র‍্যালিং তৈরি করার জন্য ব্যবহৃত হবে বলে জানান  টি এইচ ও। সরকারি কোনো মালামাল কোন ধরনের নিলাম বা টেন্ডার ছাড়া নিজ উদ্যোগ আপনি কোন কাজে লাগাতে পারেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে না জানিয়ে যারা নিয়ে গেছে তারা  বিষয়টি  অন্যায় করেছে।   তবে যখন গ্যারেজের কাজে লাগছে এই কারণে বিষয়টি আমি কাউকে অবহিত করিনি।এদিকে স্থানীয় সাধারণ মানুষের দাবি দূরে যাওয়া মালামাল উদ্ধারপূর্বক ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১১

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১২

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৩

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৫

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৭

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৯

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST