নিম্নমানের খেজুর নামি-দামি মোড়কে,ভোক্তা অধিকারের জরিমানা তিন লাখ টাকা - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিম্নমানের খেজুর নামি-দামি মোড়কে,ভোক্তা অধিকারের জরিমানা তিন লাখ টাকা

জেলা প্রতিনিধি,টাংগাইলঃ

টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় আড়তে নামি-দামি মোড়কে নিম্নমানের খেজুর মোড়কজাত ও বেশি দামে বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে তিন লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জেলায় খেজুরের আড়ত হিসেবে পরিচিত কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় ওই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে তারা জেলার বাজারগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছেন।

এরই অংশ হিসেবে মঙ্গলবার নামি-দামি মোড়কে নিম্নমানের খেজুর প্রক্রিয়াজাত করায় ‘নিউ সোনার গাঁ’ ফার্মকে এক লাখ টাকা ও ‘এলেঙ্গা ফ্রুটস’কে মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এলেঙ্গা পৌরসভায় ‘বাবুল হোসেন’ নামে এক ব্যক্তি মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল রাধুনী মিষ্টি সজ পণ্যে ক্ষতিকারক কেমিকেল পাউডার ব্যবহার করে বাজারজাত করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, এই রমজানকে কেন্দ্র করে বাজারগুলোতে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে- যাতে সাধারণ মানুষ সিয়াম সাধনার মাসে প্রতারিত না হয়।

অভিযান চালানোকালে টাঙ্গাইল জেলা সেনেটারী ইন্সপেক্টর নাজিমুদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় লিফট ছিড়ে পড়ে স্কুলছাত্রী মারাত্মক ভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা-

বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা

ভারত ফেরত সাবেক সমন্বয়ক মাহদীকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ

মেলান্দহের চিনিতুলায় কাঠের ব্রিজ উদ্বোধন ও বাজার মসজিদ সংস্কারে ইউএনও’র অনুদানের আশ্বাস

দৌলতপুরে মাদক সেবনকারীর ১ বছর কারাদণ্ড ও মালামাল উদ্ধার

নিম্নমানের খেজুর নামি-দামি মোড়কে,ভোক্তা অধিকারের জরিমানা তিন লাখ টাকা

হাসির আড়ালের নীরবতা দুই নীল তারকা

স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার

বলিউডের গ্ল্যামার ও ছন্দের দুই সম্রাজ্ঞী নোরা ফাতেহি ও সানি লিওন

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা

১০

অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়

১১

ভোক্তা অধিকারের অভিযান সরাইলে নকল সার ব্যবসায়িকে জরিমানা

১২

বিএনপির বিজয়ে মানিকগঞ্জে ড্যাবের মতবিনিময় সভা

১৩

তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

১৪

পাঁচ বছরের ছেলে শিশু ধর্ষণ (বলৎকার) ধর্ষক মোঃ এছাহাক আলী (৪১) র‌্যাব-১৪, ময়মনসিংহের অভিযানে আটক

১৫

নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সুপার এইটে শ্রীলঙ্কা

১৬

সার্ভেয়ার সুজিত কুমার দে’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও রেকর্ড জালিয়াতির গুরুতর অভিযোগ!

১৭

ঢালিউডের মায়াবী পর্দার দুই নায়িকা মৌসুমী ও অপু বিশ্বাস

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের

১৯

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

২০

Design & Developed by BD IT HOST