নিউজ এডিটর
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিম্নমানের খেজুর নামি-দামি মোড়কে,ভোক্তা অধিকারের জরিমানা তিন লাখ টাকা

জেলা প্রতিনিধি,টাংগাইলঃ টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় আড়তে নামি-দামি মোড়কে নিম্নমানের খেজুর মোড়কজাত ও বেশি দামে বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে তিন লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জেলায় খেজুরের আড়ত হিসেবে পরিচিত কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় ওই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে তারা জেলার বাজারগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার নামি-দামি মোড়কে নিম্নমানের খেজুর প্রক্রিয়াজাত করায় ‘নিউ সোনার গাঁ’ ফার্মকে এক লাখ টাকা ও ‘এলেঙ্গা ফ্রুটস’কে মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এলেঙ্গা পৌরসভায় ‘বাবুল হোসেন’ নামে এক ব্যক্তি মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল রাধুনী মিষ্টি সজ পণ্যে ক্ষতিকারক কেমিকেল পাউডার ব্যবহার করে বাজারজাত করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। তিনি জানান, এই রমজানকে কেন্দ্র করে বাজারগুলোতে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে- যাতে সাধারণ মানুষ সিয়াম সাধনার মাসে প্রতারিত না হয়। অভিযান চালানোকালে টাঙ্গাইল জেলা সেনেটারী ইন্সপেক্টর নাজিমুদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST