নিউজ এডিটর
২৬ জুন ২০২৫, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় ধরা পড়লো বিশাল এক কাতল মাছ বিক্রি হলো ৩৯ হাজার টাকা!

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামে ৩৮ হাজার ৮৮০ টাকায় বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে দৌলতদিয়া মাছ বাজারের রওশনের আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যান জেলে রবিন হালদার। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। জানা গেছে, জেলে রবিন হালদার তার সঙ্গীদের নিয়ে ভোর রাতে পদ্মায় মাছ ধরতে যান। তারা নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে ফজরের আজানের আগে তাদের জালে জোরে একটি ধাক্কা লাগে। পরে জাল তুলে দেখতে পান বড় একটি কাতল মাছ জালে আটকা পড়েছে। মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া মাছের আড়তে নিয়ে যান। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি নিলামের জন্য তোলা হলে উন্মুক্ত নিলামে এক হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন। চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, ‘পদ্মার বড় কাতল মাছের অনেক চাহিদা রয়েছে। এসব মাছ কেটে ভাগ করে বিক্রি করা হয় অথবা প্রবাসী ভাইয়েরা কিনে থাকেন। সকালে মাছ বাজারে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের কাতল মাছটি নিলামে উঠলে আমি ৩৮ হাজার ৮৮০ টাকা দিয়ে ক্রয় করি। মাছটি বিক্রির জন্য এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও দেয়া হয়েছে। কেজি প্রতি ১০০ টাকা লাভ হলে বিক্রি করে দেব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST