পারিবারিক বিরোধ,ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কাফরুলের ইন্টারনেট ব্যবসায়ীর মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ নভেম্বর ২০২৪, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পারিবারিক বিরোধ,ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কাফরুলের ইন্টারনেট ব্যবসায়ীর মৃত্যু

অভিযোগ বার্তা ডেস্কঃ

নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক ইন্টারনেট ব্যবসায়ী বাবু’ র মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ১২টর দিকে নরসিংদী রেলস্টেশনের পুরাতনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ও নিহতের স্বজনরা রেল লাইন থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ইন্টার‌নেট ব্যবসায়ী ঢাকার কাফরুল এলাকার বাবু ইসলাম (৩৫)। তিনি রাজশাহী জেলার ইসলাম মিয়ার ছেলে।

মৃত্যুর আগে বাবু ১৪ নভেম্বর রাত ১২.২৫ মিনিটে তার ফেসবুক প্রোফাইলে (Shaidur Rahman Rohid) একটি দীর্ঘ পোস্ট দেয়। এবং তারপরপরই তাকে সবাই খুঁজতে থাকে। সকালে রেললাইনের উপর তার ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পাওয়া যায়। নিহতের স্বজনরা জানায়, সাত বছর আগে ঢাকার কাফরুল এলাকার বাবু ইসলামের সঙ্গে নরসিংদী সোনাতলা এলাকার তোহরার বিয়ে হয়। সংসার জীবনে তাদের ছয় বছর বয়সী একটি সন্তান রয়েছে। সম্প্রতি পারিবারিক কলহের জেরে তোহরা তার বাবার বাড়িতে চলে যান।

বুধবার স্ত্রী তোহরাকে নিতে নরসিংদী যান বাবু ইসলাম। কিন্তু স্ত্রী তার সঙ্গে যেতে রাজি হননি। বাবু ইসলামকে ঘর জামাই থাকার প্রস্তাব দেন তার স্ত্রী তোহরা। এতে রাজি হননি বাবু।

স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে ব্যর্থ হয়ে স্ত্রী ও তার ভাইদের জানিয়ে ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে আত্মহত্যা সিন্ধান্ত নেন বাবু ইসলাম।

পরে রাত সাড়ে ১২টার দিকে সিলেটগামী তুর্না নিশিতা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নরসিংদী রেলস্টেশনের পুরাতনপাড়া ব্রিজ এলাকায় বাবু ইসলামের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন অনেকে। পরে রেল পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই মামুন বলেন, ভাবী শুধু আমার ভাইয়ের মোবাইলে ফোন করলেই আমার ভাই প্রাণে বেঁচে যেত।কিন্তু তিনি তা না করে ভাইকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ বলেন, রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে সিলেটগামী তুর্না নিশিতা ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সূত্রঃ ইনিউজ আপ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST