নিউজ এডিটর
১৩ জানুয়ারী ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল, এক অনন্য দ্বীনি সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জ উপজেলার বালাই হাওর। প্রতি বছর ১৫ জানুয়ারি এখানে অনুষ্ঠিত হয় শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল। এটি কোনো গতানুগতিক ওরস নয়; বরং ঈমান, আমল ও আত্মশুদ্ধির এক ব্যতিক্রমধর্মী দ্বীনি সমাবেশ। ভোরের আলো ফোটার আগেই দূর-দূরান্ত থেকে লাখো মানুষের ঢল নামে বালাই হাওরে। বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের অনেকেই ১৪ জানুয়ারি থেকেই ছাহেববাড়িতে উপস্থিত হন। যিকর, তিলাওয়াত, দুরূদ ও দোয়ার নূরানী আবেশে ভেঙে পড়ে অহংকার, গলে যায় কঠিন হৃদয়। আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)-এর ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে দিনভর চলে কুরআন ও হাদীসের খতম, খতমে খাজেগান, দালাইলুল খাইরাত পাঠ এবং সম্মিলিত মুনাজাত। জোহর থেকে আসর, মাগরিব থেকে ফজর,প্রতিটি ওয়াক্তের নামাজেই সৃষ্টি হয় মুসল্লিদের জনসমুদ্র।মাগরিবের পর বড় ছাহেব আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পাঁচ তরিকার যিকর ও তাওবাহ-বাইয়াত অনুষ্ঠিত হলে পুরো হাওর প্রান্তর এক আত্মিক আবেশে আচ্ছন্ন হয়ে পড়ে। পাপ থেকে পুণ্যের পথে ফেরার শপথ, ঈমান, আখলাক ও আমলের দীক্ষা এই মাহফিল মানুষের জীবন বদলে দেওয়ার অনুপ্রেরণা জোগায়।এই মাহফিলে নেই কৃত্রিমতা, নেই বাড়াবাড়ি। আছে শুধু যিকর, নসিহত ও নবীপ্রেমে ভরপুর এক স্বচ্ছ দ্বীনি পরিবেশ। তাই ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল হয়ে উঠেছে মুসলিম উম্মাহর জন্য এক অনন্য দৃষ্টান্ত। আগামী ১৫ জানুয়ারি২০২৬ আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল সফল করতে ইতোমধ্যে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও থাকবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সেবায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুশৃঙ্খল ও সুন্দর ব্যবস্থাপনায় প্রতিবারের মতো এবারও বালাই হাওরে ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

২

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৩

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৪

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৫

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৬

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৮

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৯

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

২০

Design & Developed by BD IT HOST