নিউজ এডিটর
২৭ জুন ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটি ২০২৬-২০২৭-এর সম্মেলন ও মিলনমেলা রাজশাহীর বিনোদপুরস্থ (বিহাস মোড়ে) মানবাধিকার অফিসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহাসচিব মো: ছগীর আহমেদ-এর দিক নির্দেশনায় কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য মো. আরিফুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী বিভাগীয় কমিটি ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মো: সাইফুল ইসলাম বুলবুল-কে সভাপতি ও এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল-কে সাধারন সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে, ব্যবসা নয়- সংগঠন, নেতা নয়-সহযোদ্ধা হয়ে সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা-মিথ্যা মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে এবং রাজপথে থেকে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএস রাজশাহী বিভাগের উপদেষ্টা ও জাতীয় দৈনিক সময়ের কাগজের রাজশাহী প্রতিনিধি মাসুদ আলী পুলক, উপদেষ্টা ও দৈনিক সংবাদ ভূমির সম্পাদক মো. খালেদ মাহমুদ সুজন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. নাসিম উদ্দিন, বাগমারা চ্যানেলের প্রতিনিধি মো. রমজান আলী সরদার এবং নতুন ভূবন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আলমগীর কায়সার রাসেল। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি মহোদয়সহ অন্যান্যদের সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচছা দেওয়া হয়। এছাড়া সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: মোশাররফ হোসেন মুক্তার-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান শ্যামল বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে।” সভাপতির বক্তব্যে মো. আরিফুল ইসলাম বলেন, “তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিএমএসএস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের ঐক্য, সততা ও দায়িত্বশীলতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” বিশেষ অতিথিবৃন্দ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ, মানবাধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাসুদ আলী পুলক (দৈনিক সময়ের কাগজ), মো. রমজান আলী সরদার (বাগমারা চ্যানেল), মো. সাইফুল ইসলাম বুলবুল (ক্রাইম ওয়াচ রিপোর্ট), মো. মনিরুল ইসলাম (ডেনাইট সংবাদ), মো: রাজু আহমেদ (দৈনিক অভিযোগ বার্তা, সহ-সম্পাদক ও কালবেলা দুর্গাপুর উপজেলা প্রতিনিধি), মো. নাসিম উদ্দিন, এ এস এম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল (দৈনিক অভিযোগ বার্তা), মো. জাহাঙ্গীর আলম মিলন, মো. ইব্রাহিম পারভেজ, মো. রুবেল হাসান, এবং মো. আলমগীর হোসেনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

২

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৪

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৫

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৬

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৭

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৮

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৯

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১০

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১২

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৩

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৪

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৫

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৬

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৭

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৮

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৯

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

২০

Design & Developed by BD IT HOST