বাংলাদেশ ৭৪ রানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ'কে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ অক্টোবর ২০২৫, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ৭৪ রানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ’কে

স্পোর্টস ডেস্কঃ

প্রিয় সংস্করণ ওয়ানডেতে জয় পাওয়া ভুলেই গেছিল বাংলাদেশ। কেননা সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল। আজও হারই চোখ রাঙাচ্ছিল। টানা ৪ হারের পর আজ জয়ের মুখ দেখেছেন মেহেদী হাসান মিরাজ-মুস্তাফিজুর রহমানরা।

৭৪ রানের জয়ের আগে মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছিল। আধুনিক ক্রিকেটে যা খুবই সহজ লক্ষ্য। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে লক্ষ্যটা আরো সহজ করেন দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং। এমন কঠিন মূহূর্ত থেকে জিততে হলে অবিশ্বাস্য কিছু করা প্রয়োজন বাংলাদেশের।

মিরপুরের কালো উইকেটের সহায়তা নিয়ে অবিশ্বাস্য কিছুই করলেন রিশাদ হোসেন। লেগস্পিনের মায়াজাল তৈরি করলেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার। তাতে একে একে প্রথম ৫ উইকেট শিকার করলেন তিনি। ১ উইকেটে ৭৯ রান করা দলটাই একটা সময় ৯২ রানে ৫ উইকেটে হারিয়ে বসে।

তাতে জয় নয় হারের শঙ্কায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষে সেটিই হয়েছে। রিশাদের সঙ্গে পরে উইকেট উদযাপনে মাতেন ‍মুস্তাফিজ-মিরাজরা। পরে ১৩৩ রান তুলতেই ক্যারিবিয়ানদের ইনিংস গুটিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট নিয়ে ইনিংসও মুড়িয়ে দেন রিশাদই। তাতে ৩৫ রান খরচ করে ৬ উইকেট নেন তিনি।

এই প্রথম ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন রিশাদ। এমন কীর্তি গড়ার পথে একটা রেকর্ডও গড়েছেন তিনি। বাংলাদেশের ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার কীর্তি। আগের রেকর্ডটি ছিল রাজিন সালেহর। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন অফস্পিনার।

এছাড়া বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ৬ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রিশাদ। সব মিলিয়ে চতুর্থ বোলার হিসেবে এই রেকর্ড গড়েছেন। তার আগে এই কীর্তি গড়েছেন মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর।

এর আগে টস হেরে ব্যাটিং নেমে প্রথম ওয়ানডেতে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ফিফটি করেছেন তাওহিদ হৃদয়। তার ৫১ রানের বিপরীতে অভিষেক ম্যাচ খেলতে নেমে ৪৬ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অবদান রাখেন ২০০ স্ট্রাইক রেটে ২৬ রান করা রিশাদও। সূত্র: কালের কণ্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১০

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১১

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১২

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৩

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৪

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৫

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৬

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৭

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৯

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST