নিউজ এডিটর
২৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম:আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। শনিবার শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত মেগা ফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে পরাজিত করে শিরোপা ঘরে তোলে দলটি।টসে জিতে প্রথমে ব্যাট করে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ১৮.৩ ওভারে ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ ১৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে আবদুল্লাহ জিসান ৪৪, তুহিন ৪৩ ও সাজ্জাদ হোসাইন অপরাজিত ৩০ রান করেন।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।প্রধান অতিথি বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দূরে রেখে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন ইসহাক কাদের চৌধুরী একাদশের আবদুল্লাহ জিসান (২৩৯ রান), সেরা বোলার সাজ্জাদ হোসাইন (১২ উইকেট) এবং ফাইনালের ম্যান অব দ্য ম্যাচও হন সাজ্জাদ। চ্যাম্পিয়ন দলকে ২ লাখ এবং রানার্সআপ দলকে ১ লাখ টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়।এদিকে খেলা শেষে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক কনসার্ট। এতে জয়শ্রী, সিটি অব নাইট, ওয়ারিয়র্স ও জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ সংগীত পরিবেশন করে। পুরো আয়োজন ঘিরে শহীদ শাহজাহান মাঠ পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ

১

শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ডা. শাহাদাত হোসেন

২

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

৩

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৪

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৫

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৬

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৮

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৯

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

১১

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১২

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১৩

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১৪

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৫

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৬

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৭

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৮

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৯

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by BD IT HOST