বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ জুন ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারীতে আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলা পরীমল ভক্ত(৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) উপজেলার ঝালোডাংগা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।অভিযুক্ত পরীমল ভক্ত উপজেলার ঝালোডাঙ্গা গ্রামের গিরীশ ভক্তের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত পরিমলের ছেলে এবং ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে একসাথে পড়াশোনা করে। গত রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে ওই শিশুটি পরিমলের ছেলেকে ডাকতে তাদের বাড়িতে যায়। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় পরিমল ভক্ত শিশুটিকে ধর্ষণ করে।

এই ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে পরিমল ভক্তকে আসামি করে চিতলমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুগের ভিত্তিতে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে।অভিযোগের বিষয়ে অভিযুক্তের বড় ভাই দিলীপ ভক্ত জানান, তার ভাইকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। ভিকটিমের মেডিকেল রিপোর্ট বের হলে আসল সত্যটা বেরিয়ে আসবে বলে তিনি তার ভাইকে নির্দোষ বলে দাবি করেন।

চিতলমারী থানার ওসি (তদন্ত) রেকেয়া খানম জানান, ধর্ষণের বিষয়ে থানায় মামলা দায়ের হলে আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১১

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১২

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৪

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৫

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৭

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৮

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৯

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

২০

Design & Developed by BD IT HOST