বাসচাপায় ডিবির ওসি নিহত, স্ত্রী গুরুতর আহত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ সেপ্টেম্বর ২০২৫, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাসচাপায় ডিবির ওসি নিহত, স্ত্রী গুরুতর আহত

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে বাসচাপায় নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে জয়দেবপুর-ঢাকা সড়কের গাজীপুর জেলা পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ হাসান রাজশাহী মহানগরের মতিহার থানার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত গাড়ি রেখে সড়ক পার হয়ে পুলিশ লাইনসের বিপরীতে একটি দোকানে যান মোস্তাফিজ। কাজ সেরে ফেরার পথে চান্দনায় ‘পথের সাথী’ পরিবহনের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। লতিফা জেসমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর বাস ও বাসের চালককে আটক করা হয়। আটক চালকের নাম সুমন মিয়া। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার উড়ন গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বলেন, ‘ওসি মোস্তাফিজ ছুটিতে স্বজনদের কাছে গিয়েছিলেন বলে জেনেছি।’

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, বাসটি ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST