নিউজ এডিটর
১৭ অগাস্ট ২০২৫, ৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় সম্মেলনে নতুন কমিটি গঠন 

রাজশাহী ব্যুরো বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটি ২০২৫-২০২৬-এর সম্মেলন ও মিলনমেলা অদ্য ১৬ আগস্ট শনিবার সকাল ১১:৩০ মিনিটে রাজশাহীর হোটেল স্টার ইন্টারন্যাশনাল-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত গণঅভ্যুত্থানে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহনা টিভির ব্যুরো প্রধান ও রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি মেহেদী হাসান শ্যামল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএমএসএস কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য মো: আরিফুল ইসলাম। প্রধান বক্তা মেহেদী হাসান শ্যামল তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকদের সমাজের গুরুত্বপূর্ণ বিষয়, অনিয়মসহ প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ প্রকাশ করতে হবে। প্রকাশিত সংবাদের মাধ্যমে যেন দেশ ও জাতীর কল্যাণময় কিছু পরিবর্তন ঘটে সেই চেষ্টা করতে হবে।” তিনি আরও বলেন, “মফস্বল সাংবাদিক সোসাইটির সাংবাদিকদের যে কোন সমস্যায় তিনি ও তার সংগঠন সর্বদা পাশে থাকবে।” প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই সম্মেলন ও মিলনমেলায় আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই আয়োজন কেবল একটি আনুষ্ঠানিক মিলনমেলা নয়, বরং এটি আমাদের পেশাগত চ্যালেঞ্জ, ভবিষ্যৎ করণীয় এবং পারস্পরিক ঐক্যের প্রতীক। আমরা সবাই জানি, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়- এটি একটি দায়বদ্ধতা, একটি দায়িত্ব, একটি সংগ্রাম। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের বাস্তবতা অনেক বেশি কঠিন ও ঝুঁকিপূর্ণ। তথ্যের জন্য নিরলস পরিশ্রম, প্রতিদিনের হুমকি-ধমকি, সীমিত সুযোগ-সুবিধা, আর্থিক অনিশ্চয়তা-এসবই আমাদের নিত্যসঙ্গী। এখানে উপস্থিত সবাই নিশ্চয়ই একমত হবেন- “সাংবাদিকদের নিরাপত্তা” আজ সময়ের সবচেয়ে বড় দাবি। নিরাপত্তা শুধু শারীরিক নয়, বরং আইনি, সামাজিক এবং পেশাগত সুরক্ষাও এর অন্তর্ভুক্ত। এজন্য আমাদের প্রয়োজন- শক্তিশালী সংগঠন ও একে অপরের পাশে দাঁড়ানো আইনি সহায়তা ও সঠিক প্রশিক্ষণ গণমাধ্যম নীতিমালায় মফস্বল সাংবাদিকদের স্বার্থ রক্ষা সচেতনতা বৃদ্ধি ও নেটওয়ার্কিং। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সবসময়ই এই বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে-এটাই আমাদের প্রতিশ্রুতি। আমি আশা করি, আজকের আলোচনা থেকে বাস্তবসম্মত সুপারিশ বেরিয়ে আসবে এবং তার বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করব।” উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি  বিএমএসএস-কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহম্মেদ বলেন সাংবাদিকদের সুরক্ষা আইন ২০২৫ অধ্যাদেশ অতিদ্রুত বাস্তবায়নের  জন্য দাবী জানাচ্ছি সেই  সাথে  বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় নতুন কমিটির সকল সদস্য কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় বিএমএসএস’র  মহাসচিব মোঃ ছগীর আহমেদ বলেন সাংবদিকদের সব সময়ই খেয়াল রাখতে হবে তার নিরাপওাার কথা সেই সাথে সব ধরনের অপ-সাংবাদিকতা থেকে নিজেকে দুরে রাখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএমএসএস’র উপদেষ্টা রবিউল ইসলাম সহ আর অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে প্রধান বক্তা মেহেদী হাসান শ্যামল রাজশাহী বিভাগীয় ২০২৫-২০২৬ কমিটি ঘোষণা করেন রাজশাহী বিভাগীয় ২০২৫-২০২৬ কমিটিতে দৈনিক গণধ্বনি প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো: হুমায়ুন কবীর-কে ”সভাপতি” এবং দৈনিক অভিযোগ বার্তা রাজশাহীর ব্যুরো প্রধান এ এস এম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল-কে ”সাধারন সম্পাদক ও রাজশাহী টাইমস-এর মোঃ ইসরাফিল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৮ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন। বিএমএসএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে সাংবাদিকদের নানা সমস্যা, করণীয় এবং সমাধানের পথ নিয়ে বিশদ আলোচনা হয়। উক্ত সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST