নিউজ এডিটর
১৬ ডিসেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

নিশাদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপরই শহরের ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধ এলাকাটি রূপ নেয় জনসমুদ্রে। লাল-সবুজের পতাকা হাতে শিশু থেকে বৃদ্ধ—সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দিবসটির শুরুতে ফারুকী পার্কের স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব। বিউগলে করুণ সুর বেজে ওঠার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শাহ্ মো: আব্দুর রউফ। এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনিক কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরই বাঁধভাঙা জোয়ারের মতো সাধারণ মানুষ প্রবেশ করতে শুরু করেন। ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাধি চত্বর। হাজারও জনতার খণ্ড খণ্ড মিছিল, দেশাত্মবোধক গান আর নানা রঙের ফুলে ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানান ব্রাহ্মণবাড়িয়াবাসী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১০

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১১

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১২

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৩

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৪

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৫

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৬

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৭

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৮

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

২০

Design & Developed by BD IT HOST