ভারতে আবারও করোনার ঊর্ধ্বগতি একদিনে মৃত্যু ৭ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ মে ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে আবারও করোনার ঊর্ধ্বগতি একদিনে মৃত্যু ৭

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে স্থবিরতার পর হঠাৎ করেই এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে চলেছে। গত ২৫ মে সংক্রমণ বেড়ে ১,০০০ দাঁড়িয়েছিল। আর পাঁচ দিনের মাথায় শুক্রবার পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত ২,৭১০ জন।

ভারতে সর্বাধিক করোনা সংক্রমণের সংখ্যা রয়েছে কেরালায়। দক্ষিণ ভারতের এই রাজ্যটিতে আক্রান্ত ১ হাজার ১৪৭ জন। মহারাষ্ট্রে ৪২৪, দিল্লিতে ২৯৪, গুজরাটে ২২৩ জন, কর্নাটক ও তামিলনাড়ু উভয় রাজ্যেই সংক্রমিত ১৪৮ এবং পশ্চিমবঙ্গে ১১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এছাড়াও রাজস্থানে ৫১, উত্তরপ্রদেশে ৪২, পদুচেরিতে ২৫ জন সংক্রমিত হয়েছেন।

এই সংখ্যাটা বলে দিচ্ছে ভারতে কত দ্রুত গতিতে করোনার সংক্রমণ বাড়ছে।তথ্য বলছে, এই ভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। অথচ চলতি বছরে গত পাঁচ মাসে মৃত্যু সংখ্যা ছিল ২২ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ২ জন এবং দিল্লি, গুজরাট, কর্নাটক, পাঞ্জাব এবং তামিলনাড়ুতে ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে।

সেক্ষেত্রে দেশটিতে করোনার যে নতুন ধরন এসেছে, তাতে দিল্লিতে মৃত্যু এটাই প্রথম মৃত্যু।ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিক্স কনসোরটিয়াম(আইএনএসএসিওজি)-এর রিপোর্ট জানিয়েছে, ভারতে ‘কোভিড-১৯’ এর যে দুটি সাব ভ্যারিয়েন্ট থাবা বসিয়েছে, তা হলো: এনবি.১.৮.১ এবং এলএফ.৭। এই দুইটি সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রজাতির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এখন পর্যন্ত এনবি.১.৮.১ এবং এলএফ.৭– এই সাব-ভ্যারিয়েন্টগুলির মধ্যে উদ্বেগের কোনো কারণ নেই।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে,আতঙ্কের কিছু নেই।

তবু সংশ্লিষ্ট রাজ্যগুলির সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। হাসপাতাল গুলিকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধপত্র এবং করোনা প্রতিরোধী টিকা মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় মেডিকেল স্টাফদের প্রস্তুত রাখা হচ্ছে এবং সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাসপাতালগুলির ওপর নজরদারি বাড়ানো হয়েছে। যদিও একই সঙ্গে অযথা আতঙ্কিত বা গুজব না ছড়ানোরও আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণের শিকার ব্যক্তিদের বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত হালকা উপসর্গ যেমন মাথাব্যথা, গলা খুসখুস, জ্বর, সর্দি, পেটে ব্যথা বা পাতলা পায়খানার মতো সমস্যা দেখা যাচ্ছে। কোভিড-১৯ এখন অন্য ধরনের ভাইরাল সংক্রমণ হিসাবে বিবেচিত হলেও, হাতের পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনবহুল স্থানে মাস্ক পরা এবং অপ্রয়োজনীয় সমাবেশ এড়িয়ে চলার মতো মৌলিক পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১০

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১১

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১২

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৩

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১৪

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

১৫

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

১৬

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

১৭

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

১৮

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

১৯

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

২০

Design & Developed by BD IT HOST