ভারতে চুক্তির দেড় বছর পর বাংলাদেশ রেলওয়ের জন্য নতুন কোচ নির্মাণ শুরু  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ ডিসেম্বর ২০২৫, ৬:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে চুক্তির দেড় বছর পর বাংলাদেশ রেলওয়ের জন্য নতুন কোচ নির্মাণ শুরু 

নিজস্ব প্রতিনিধিঃ

সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চুক্তির দেড় বছর পর বাংলাদেশ রেলওয়ের জন্য নতুন এলএইচবি বগি তৈরি শুরু করলো ভারতে।

এবিষয়ে ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম দ্যা ট্রিউবটন-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের কাপুরথালা রেল কোচ কারখানায় বাংলাদেশ রেলওয়ের জন্য নতুন এলএইচবি কোচ নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে।

এসময় প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ), কাপুরথালায় ২০০ রেল কোচ রপ্তানি আদেশের অংশ হিসেবে চলতি বছর ২০টি কোচ উৎপাদন করবে। এই চালানে থাকছে ৮টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এবং ১২টি নন-এসি কোচ। কোচগুলো বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও যাত্রীসেবার চাহিদা অনুযায়ী বিশেষভাবে নকশা করা হচ্ছে।

প্রথম কোচের শেল উৎপাদনের কাজটি গত শনিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শেল অ্যাসেম্বলি শপের জ্যেষ্ঠতম কর্মচারী মনোহর লাল। এ সময় কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কর্মীদের মধ্যে গর্ব ও উৎসাহের প্রতিফলন ঘটায়।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের জন্য কোচ সরবরাহে আরসিএলের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে ২০১৬–১৭ অর্থবছরে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়ের চাহিদা অনুযায়ী ১২০টি এলএইচবি কোচ তৈরি ও সরবরাহ করেছিল। নতুন করে কোচ উৎপাদন শুরু হওয়ায় দীর্ঘদিনের কোচ সংকট কাটবে এবং নতুন রেলপথে ট্রেন চালুর পথ সুগম হবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানিয়েছিলেন,প্রথম ধাপে ২০টি বগি আসবে, এরপর ধাপে ধাপে বাকি বগিগুলো সরবরাহ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১০

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১১

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১২

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৩

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৪

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৬

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

১৭

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

১৮

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

১৯

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

২০

Design & Developed by BD IT HOST