নিউজ এডিটর
৯ জানুয়ারী ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুটান-ভারত-নেপালের সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও কঠোর নিয়ম অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ভিসা মূল্যায়নের স্তর আরও কঠোর করেছে অস্ট্রেলিয়া। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির শিক্ষা বিভাগ জানিয়েছে, ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের এভিডেন্স (তথ্যপ্রমাণ) লেভেল পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে বাংলাদেশ এখন লেভেল ওয়ান থেকে সরাসরি থ্রি-তে নেমে গেছে। এছাড়া ভুটান, ভারত ও নেপালকেও লেভেল থ্রি’র অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রীলঙ্কা লেভেল ওয়ান থেকে টু’তে নেমেছে। মূলত আবেদনের স্বচ্ছতা বজায় রাখা এবং জালিয়াতি রোধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন এই নির্দেশনার বিষয়ে ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ফিল হানিউড উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ঘনঘন নিয়মের পরিবর্তনের ফলে শিক্ষা প্রতিষ্ঠান ও এজেন্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসা আবেদনপত্রে আর্থিক এবং একাডেমিক নথিপত্রে জালিয়াতির প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নথিপত্র যাচাইয়ের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অনেক শিক্ষার্থী দেশটিতে গিয়ে অন্য ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে পারে এমন একটি শঙ্কাও কাজ করছে নীতি নির্ধারকদের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত বা নেপালের ক্ষেত্রে এই পরিবর্তন প্রত্যাশিত থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এই অবনমন কিছুটা অভাবনীয়। অভিযোগ রয়েছে, বর্তমানে কিছু কিছু ব্যাংক কর্মকর্তার যোগসাজশে জাল আর্থিক নথি তৈরি এবং অন্যের ফান্ড নিজের নামে দেখানোর মতো অত্যাধুনিক জালিয়াতির ঘটনা ধরা পড়ছে। যা শনাক্ত করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাব-এজেন্ট বা এগ্রিগেটরদের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করায় ঝুঁকির মাত্রা আরও বাড়ছে। তাই এমন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতে জড়িতরা। এই নতুন নিয়মের ফলে এখন থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা দেশগুলোর শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা এবং আর্থিক স্বচ্ছতার প্রমাণাদি জমা দেওয়া বাধ্যতামূলক হবে। এর ফলে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা সুবিধা পেলেও যারা ভুল তথ্য দিয়ে ভিসা পাওয়ার চেষ্টা করছিল তাদের জন্য পথ আরও কঠিন হয়ে উঠল বলে দাবি করছে কর্তৃপক্ষ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST